২৬ ডিসে, ২০২০

মুক্তিপন না দেওয়ায় সন্তানকে হত্যা

মুক্তিপন না দেওয়ায় সন্তানকে হত্যা করল অপহরণ কারিরা। 


 সাকিব হাসান চুয়াডাংগা জেলার ডামুড়্যা উপজেলার যদুপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। এরপর ২০ ডিসেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। জিডির সূত্র ধরে অপহৃত সাকিবকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে শনিবার দুপুরে যদুপুর গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা শেফালী বেগম জানান, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কৌশলে সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। পরদিন তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। 
সুত্র : কালেরকন্ঠ


কোন মন্তব্য নেই:

জামাতের নির্বাচন অংগকার

 আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মানের যে "পলিসি সামিট - ২০২৬" করে দেখালো এতে দেশীয় এবং আন্তর্জাতিক মহল নড়েচড়ে বসতে বাধ্...